1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে আকাশে উড়ার প্যারামোটর তৈরী করে চমক দেখালেন মারুফ

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৫৯ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুর তলা গ্রামে প্যারামোটর তৈরি করে চমক দেখালেন মারুফ।

আকাশে উড়ার স্বপ্ন দেখতেন ছোট বেলা থেকেই। এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলেও পরিবারের দারিদ্র্যতার কারনে পড়ালেখা চালাতে পারে নাই। কিন্তু আকাশে উড়ার স্বপ্ন তাকে ফেরাতে পারেনি।
প্যারামোটর তৈরি করতে অনেক বকাঝকা শুনতে হলেও আকাশে উড়ার পরে আনন্দে অত্যহারা তার পরিবারের লোকজন। ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন যন্ত্র দিয়ে কয়েক মাসেই মারুফ তৈরি করেন প্যারামোটর।
সুযোগ পেলে আরও বড় প্যারামোটর তৈরি করবে মারুফ। তাতে এলাকায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা যাবে এ প্যারামোটরে উড়ে।

এলাকাবাসী বলেন, ছোট বেলা থেকেই এটা ওটা বানাতো মারুফ – হঠাৎ দেখি আকাশে উড়াতে। আমাদের অনেক ভালো লাগছে আমাদের একালার একটা ছেলে এভাবে প্যারামোটর তৈরি করে আকাশে উরছে।

মারুফ মোল্লা বলেন, ছোটবেলা থেকেই আমার আকাশে উড়ার ইচ্ছা। আমি ৫-৬ মাসের চেষ্টায় সফল হয়েছি। এটা বিদেশ থেকে আনতে ৯-১০ লক্ষ টাকা খরচ হয়ে থাকে, আমি মাত্র ১ লক্ষ টাকার ভিতরে বানাতে সক্ষম হয়েছি এবং সরকারের সহযোগিতা পেলে বাজারজাত করতে সক্ষম হব এবং আরো বড় যন্ত্র বানাবো । এর পাশাপাশি আমি ইয়ারকুলার, হাত-পা ঘামালে সমাধানের জন্য ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন বানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!