1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে হত্যা মামলার পলাতক আসামি আপন ২ ভাই গ্রেফতার

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫০১ Time View

ফরিদপুরের সদরপুর থানার হত্যা মামলার পলাতক আসামি আপন দুই ভাই সম্রাট (২৫) ও সাজিত (২৩)কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই ভাই উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মফিজ ওরফে শুক্কুর মিয়ার পুত্র।

২১ এপ্রিল, সোমবার রাত ১০টার দিকে সদরপুর থানার এস আই হাসিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজধানী ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর ২০২৪ তারিখে উপজেলার সাড়ে সাতরশি বাজারে খুন হয় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের আকন ডাঙ্গি গ্রামের কবির উদ্দিন আকন (৫০)। উক্ত ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামালা নং ২ ধারা ৩০২/৩৪। দীর্ঘ পাঁচ মাস পরে এই মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে সদরপুর থানা পুলিশের একটি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, হত্যার পর দীর্ঘ পাঁচ মাস তারা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!