1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে গভীর রাতে গোয়াল ঘরে আগুনে পুড়ল ৩ গরুসহ গোয়াল ঘর

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৬৩ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বাছের বেপারী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা সুমন ওরফে হালান বেপারীর টিনের তৈরি দোচালা গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোয়াল ঘরের ভিতরে থাকা তিনটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সদরপুর ফায়র সার্ভিসের ইনচার্জ নরেন্দ্র নাথ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।
আকোটের চর ইউনিয়নের চেয়ারম্যান মো: আসলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি একটি দুঃখজনক র্দুঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!