1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯২ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছাদের খার ডাঙ্গী গ্রামে পুকুরের পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। নিহতরা হলেন, তাফসান হোসেন (৬) ও লামিম আক্তার (১৪)। তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম আক্তার একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে। দুই ভাইবোন আপন চাচাতো ভাইবোন।
নিহতদের পরিবারের চাচাতো ভাই আলামিন(২০) বলেন, দুপুরে তারা বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। ওই সময় বাড়ির লোকজন পুকুরে আসার আগেই তারা নেমে পড়েন। তাদের দেখতে না পেয়ে পুকুরের পানিতে খোজা শুরু করলে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় বিকেল চার টার দিকে সদরপুরের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরভদ্রাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান দুজনকেই মৃত বলে ঘোষনা জানান। সদরপুর থানার চরবিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মোঃ মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেঝ। দুই ভাই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোকের মাতম বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!