1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫০ পরীক্ষার্থী

সোহেল রানা
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৮১ Time View

মুকসুদপুর উপজেলায় কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৫ টি কেন্দ্রের অধীনে
৩ হাজার ৩শ’৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

তারমধ্যে এবার এসএসসিতে ২ হাজার ৭ শত ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭ শত ৩৩ জন, দাখিলে ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষায় মুকসুদপুরে ৫ টি কেন্দ্রে অনুপস্থিত মোট ৫০ জন, দাখিলে ১৯ জন ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

উপজেলা শহরের কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকগণ কেন্দ্রে ভীড় করেন। তবে কেন্দ্র্রগুলোর বাইরে এবার অভিভাবকদের ভীড় ছিল অন্যান্য বছরের চেয়ে চোখে পড়ার মত।
পরীক্ষা শুরু হওয়ার পরে প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করেন ও নকল মুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ও এডিসি (শিক্ষা) সালমা পারভীন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেগবাতুল্লাহ , ও ওসি মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের তল্লাশী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরীক্ষা কেন্দ্র পাহারায় থাকতে দেখা গেছে।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার বলেন, ‘উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। নকলের আশ্রয় নিলে কোনো ছাড় নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!