1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কয়েলের আগুনে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ৬ লক্ষাধিক টাকার গবাদিপশু ছাই

আবদুল মাজিদ, শহর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৯৫ Time View

মশার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে ৩ টি গরু এবং ৩ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ শুক্রবার ভোর আনুমানিক ৪ টার দিকে।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রায়কালী গ্রামের মোঃ রফিক সরকার পিতা রুস্তম আলী সরকার এর বাড়িতে এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মোঃ রফিক সরকার জানান রাতে তারাবি নামাজ পড়ে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পরেন। সারাদিন রোজা থাকার কারনে গভীর ঘুমের কোন সময়ে এই ঘটনা ঘটে কিছুই টের পাইনি। অনুমান করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভোর রাতে সেহরির খেতে ওঠার পরে গরুর ঘরে আগুন দেখতে পেয়ে তার মা চিৎকার দিলে সবাই তড়িঘড়ি ঘুম থেকে উঠে আসে ততক্ষণে সব কিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।চোরের ভয়ে শিকল দিয়ে তালা মেরে রাখা অবস্থায় গরু নিজে চেষ্টা করেও বের হতে পারেনি। প্রতিবেশি এবং ভুক্তভোগী জানান ঋণ করে গরু পালন করছেন তিনি এবং আগামী কোরবানি ঈদে ষাড় গরুটি বিক্রি করে সে ঋণ পরিশোধ করবেন কিন্তু সে আশা দুরাশায় পরিনত হয়ে তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পরেছেন।

স্হানীয় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসাইন এবং মেম্বার মোঃ কামাল হোসেন এই মর্মান্তিক ঘটনাটি পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!