1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে অভিযান চালিয়ে ৯শ মিটার কারেন্ট জাল উদ্ধার

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৩৪ Time View

ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে ৯শত মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ হতে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা অভিযান অব্যাহত থাকে। নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবানা তানজিন।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সার্বিক দিকনির্দেশনায় এবং মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলার পদ্মা এবং আড়িয়াল খাঁর মুখে কাড়ালকান্দি গ্রাম সংলগ্ন এলাকায় আনুমানিক ৯০০ মিটার জাল দিয়ে বাঁশের মাধ্যমে আড়াআড়িভাবে তিনটি বাঁধ দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে মাছ ধরে আসছিল একদল জেলে। বাঁধ অপসারণ করা হয় এবং জাল উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী লাভলু হাসান ও শামসুল হক সহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!