1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় আহত কৃষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এসএম রুবেল, বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫২৩ Time View
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় আহত জালাল মিয়া (৬৫) নামের সেই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
এর আগে (১৪ মার্চ) উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী বাজারে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি আলু বোঝায় ট্রাক বাকি মল্লিক ও জালাল মিয়াকে চাপা দেয়। এসময় বাকি মল্লিক ঘটনা স্থলে মারা যায়। মো. জালাল মিয়া গুরুতর আহত হয়ে ৫ দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, গত শুক্রবার ফজরের নামাজ আদায় করে বাকি মল্লিক ও জালাল মিয়া কানখরদী বাজারে যাওয়ার সময় একটি আলুর ট্রাক তাদের চাপা দেয়। ঘটনা স্থালে বাকি মল্লিক মারা যায়। মঙ্গলবার রাতে চিকিৎসারত অবস্থায় জালাল মিয়া মারা গিয়েছে। তার লাশ ঢাকা থেকে বাড়িতে আনা হয়। বুধবার সকাল ১০ টায় মৃতের নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ স্থানীয় কবরে দাফন সম্পন্ন করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!