1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে বালু তোলার দায়ে যুবকের কারাদন্ড

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৯৫ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে বালু তোলার দায়ে এক যুবকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ রোববার বিকেল 8টার দিকে সদরপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন অবৈধভাবে নদ থেকে মাটি তোলার সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। চরনাছিরপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাটি খননযন্ত্র ড্রেজার জব্দ করে এক যুবক কে এক মাসের জেল দেওয়া হয়েছে। অভিযানে ওই নদ এলাকা থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করে।

ওই সময় ড্রেজার চালক রাজীব(২৫) কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটককৃত রাজীব পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র। আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের সাথে যুক্তকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন জানান, নদী থেকে অবৈধভাবে মাটি তোলায় ফসলী জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!