1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সদরপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হামলায় আহত ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬২৬ Time View

ফরিদপুরের সদরপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলার সময় এক নারী গুরুতর আহত ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন ডাঙ্গী গ্রামের মোঃ চানমিয়া হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মোঃ চান মিয়া হাওলাদার জানায়, আমি দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ থাকায় বাড়ীতে মদি দোকান করি। ঘটনারদিন আমি দোকানে ছিলাম। টাকার লেনদেনের জের ধরে আমাদের প্রতিবেশী দেলোয়ার শেখের স্ত্রী রোকসানা আক্তার(৩৫) দোকানের সামনে আসিয়া গালাগালি শুরু করে। গালাগালি শুনে আমার স্ত্রী বাড়ির ভিতর থেকে দোকানের মধ্যে আসলেই আমার স্ত্রীর চুল ধরে রোকসানার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় বারী মারে সাথে সাথে আমার স্ত্রী পারুল আক্তার মাটিতে পড়ে যায়। আমি অসুস্থ মানুষ তখন আমার স্ত্রীকে ধরে চিৎকার করতে থাকি। তখন রোকসানা আমার দোকানে গিয়ে ভাঙ্গচুর করে ক্যাশে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় আমার স্ত্রীকে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ভর্তির নির্দেশ দিলে তাকে ভর্তি করা হয়। আমি আমার স্ত্রীকে বাদী করে সদরপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত রোকসানা আক্তার বলেন, আমি আর আমার প্রতিবন্ধী ছেলে পারুলের দোকানের সামনে গেলে আমাকে গালাগালি করে এবং আমার প্রতিবন্ধী ছেলেকে মারতে থাকে। আমার ছেলেকে সদরপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছি।

ঘটনার প্রসঙ্গে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!