1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ছাত্রলীগকে চাঁদা না দিলে বিয়ের অনুষ্ঠানও করতে দিতনা— সাবেক এমপি নাসিরুল ইসলাম

এসএম রুবেল, বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৩৪ Time View

আওয়ামী লীগের শাসন আমলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদের চাঁদা না দিলে বিয়ের অনুষ্ঠানেও করতে দিতনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম।

শুক্রবার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে আব্বাস শেখের বাড়িতে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত এই দেশের মানুষদের রাজনৈতিক, ধর্মীয়, বা সামাজিক কোন স্বাধীনতা ছিলনা। গত জুলাইয়ের ছাত্র জনতার গণআন্দোলনে হাজার হাজার শহিদ ভাইদের আত্মত্যাগের মধ্যদিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ থেকে পালিয়ে গিয়েছে। গত বছর আমরা জর্জএকাডেমীতে ইফতার করবো, সেখানে হাসিনার পেটুয়া বাহিনী আমাদের করতে দেয় নাই। পরে পাঞ্জেরি একাডেমীর সেখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাঁধা দিয়েছিল। পরে আমরা সিদ্দিক মিয়ার বাড়িতে কোন রকমের ইফতার শেষ করি।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, বোয়ালমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস শেখ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, যুবদল নেতা ইমরান হোসেন, পৌ যুবদলের সভাপতি আমিনুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!