1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে ৪১৬৩৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

সোহেল রানা
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬২০ Time View

আগামী শনিবার (১৫ মার্চ) একদিনে মুকসুদপুরে ৪১ হাজার ৬ শত ৩৪ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১০০ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৩৫ হাজার ৫ শত ৩৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার উপযোগ্য শিশুর সংখ্যা রয়েছে ৪১ হাজার ৬ শত ৩৪ জন। এসব শিশুদের ৮০৯ টি কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৮ শত ১৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। এ সময় তিনি এই ক্যাম্পেইন উপলক্ষে ব্যাপক প্রচারের জন্য শুক্রবার জুম্মার খুতবায় সকলকে অবগত করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুলের অভাবে শিশুদের লম্বা হওয়ার গ্রোথ বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। এটি লম্বা হওয়ার বা শারিরীক গঠনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এছাড়া রাতকানা রোগ থেকে রক্ষা করে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পংকজ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এ নাইম, হাসপাতাল মসজিদের ইমাম মো. মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!