1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

সদরপুরে কলেজ ছাত্রদল কমিটি দ্বন্দ্ব নিয়ে হামলায় আহত সভাপতিসহ দুজন

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৬৬ Time View

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি অনুমোদনের পর থেকেই প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে পদ না পাওয়া ছাত্রনেতারা। গত পহেলা মার্চ-২০২৫ তারিখে সদরপুর সরকারি কলেজ শাখার কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্র সংসদ এর সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
কমিটি অনুমোদন হওয়ার পর থেকে কলেজে উত্তপ্ত পরিবেশ ছড়িয়ে পড়ে। বিজয় মিছিল করতে গেলেও বাধার মুখে পড়ে সদ্যপদধারীরা।
কমিটি অনুমোদনের পরে সভাপতি পদ প্রত্যাশী একাদশ শ্রেনীর ছাত্র ইকরাম মোল্যার নেতৃত্বে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্রদের নিয়ে। তাদের অভিযোগ, ছাত্রদের প্রত্যক্ষ ভোটের নিয়ম না মেনে বিবাহিত,অছাত্রদের নিয়ে নবগঠিত সদরপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের অবৈধ কমিটি ঘোষনা করা হয়েছে।
দু’পক্ষের উত্তেজনা বিরাজমান থাকায় দু’পক্ষের শক্তি প্রদর্শনের জন্যও কলেজে মোটর সাইকেল দিয়ে শোডাউন দেওয়ার ঘটনা ঘটে। ১০মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শামীম তার লোকজন নিয়ে সদরপুর স্টেডিয়ামের প্রধান ফটকে গেলে ইকরাম মোল্যা তার বন্ধুদের নিয়ে হামলা চালায় সদ্যপদ পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শামীম শিকদারসহ তার সঙ্গীদের ওপর বলে শামীম অভিযোগ করেন।হামলায় আহত হয়ে শামীম ও সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মোঃ মিরাজ মুন্সী সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে ইকরাম মোল্যা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যে ঘটনা হয়েছে আমি তাহা পরে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে ছিলাম না যখন ঘটনা ঘটে তখন আমি সদরপুরের বাহিরে ছিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!