1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদলের মানবন্ধন

এসএম রুবেল,বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৮০ Time View

দেশব্যাপী নারীরা সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও বিভিন্ন মাধ্যমে হেনেস্তার শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে এগারোটায় সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নারী নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।এসময় ছাত্র দলের নেতাকর্মীরা বলেন, সারাদেশে নারীদের উপর ধর্ষণ নিপীড়ন ক্রমাগত বেড়েই চলছে। প্রশাসনের গাফিলতির কারণে আমাদের মা, বোন, এমন কি ছোট শিশুও প্রতিনিয়ত ধর্ষণ নিপীড়নের শিকার হচ্ছে। সমাজের সচেতন মহলদের সজাগ থাকতে হবে যেন আর কোন নারী বা শিশু মানুষরুপী অমানুষের নির্যাতনের শিকার না হয়।

বক্তরা আরও বলেন, আপনারা জানেন মাগুরা জেলায় ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার সমস্ত ব্যয়বহুল খরচ দেশ নায়ক তারেক রহমান নিজ হাতে নিয়েছে। আর তিনি ভুক্তভোগী পরিবারদের আশ্বস্ত করেছেন ন্যায় বিচার পাইয়ে দেয়ার।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি বলেন, কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নারী শিশু এমনকি বয়োবৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছে। তবে ভুক্তভোগীরা ধর্ষকের আশানুরূপ সাজা দেখতে না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে ধর্ষণ, গুম, খুন, ও নিপীড়ন জিরো টলারেন্সে নিয়ে আসবে ইনশাআল্লাহ।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের নবগঠিত কমিটির সভাপতি পাপ্পু বিশ্বাস নাইম, সিনিয়র সহসভাপতি শিহাব শেখ, ছত্রদল নেতা জুয়েল প্রমুখ।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!