1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

ফরিদপুর জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬১৮ Time View
Exif_JPEG_420

ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে হামলা, নির্যাতন ও গণ গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করেছে ফরিদপুর জেলা বিএনপি। গতকাল সোমবার বিকালে শহরের কাঠপট্টি এলাকায় দলটির কার্যালয় চত্ত¡রে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে সমাবেশ করেন তারা। এ সমাবেশের আয়োজন করেন জেলা বিএনপি এবং মহানগর বিএনপি।
জেলা বিএনপির আহŸায়ক এ্যাডভোকেট মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সভাপতি এএফএম কাইয়ূম জঙ্গী, আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ঢাকা বিভাগীয় যুবদলের সহ-সভপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা সভাপতি রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা জাসাসের সভাপতি এ্যাডভোকেট তুহিন, মহানগর কৃষকদলের সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তন্ময়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরানুল হাসান কায়েস সহ অনেকে।
নেতৃবৃন্দ বক্তব্যকালে ফরিদপুর জেলা বিএনপির আহŸায়ক ও সদস্য সচিবের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন- ‘আমরা ফরিদপুরবাসী একসঙ্গে লড়বো, এই সরকারের পতন ঘটাবো। সকল অত্যাচার সহ্য করে ফরিদপুর বিএনপি রাজপথে থাকবে। এই স্বৈরাচারী আন্দোলনে আমাদের হটানো যাবে না, আমাদের হটাতে হলে হত্যা করতে হবে। মানুষের ভোটারিধাকার আবার কেড়ে নেয়া হলে বাংলাদেশ আগ্নেয়গিরি হবে।’
এদিকে সমাবেশেরে শেষের দিকে হট্টগোলের ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে ছাত্রলীগের নেতৃবৃন্দ মহড়া দিলে লাঠি-ছোটা নিয়ে ছুটে যায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় কাঠপট্টিতে বিভিন্ন দোকানে থাকা কাঠ নিয়ে ছুটেন তারা। তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!