1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি; আতঙ্কে এলাকাবাসী

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৬৭ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে এই ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র।

জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মো: দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সোমবার (৩ মার্চ) সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক ও ২০ রাউন গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: আসিফ ইকবাল, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো: মোতালেব হোসেন (খোকন)।

এ ব্যাপারে দাদন মাতুব্বরের ছেলে মো: রেজাউল করিম বাদি হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!