1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বোয়ালমারীতে অটোভ্যানের ধাক্কা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২, থানায় মামলা

এসএম রুবেল, বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৮২ Time View
ফরিদপুরের বোয়ালমারীতে মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে পৌরসভার বড় পুকুর পাড়ের বাসিন্দা বিজয় সরকার, পল্লব সরকার ও চালিনগর গ্রামের বাসিন্দা রিয়াজ মোল্লার সাথে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন নারী-পুরুষ আহত হয়েছে।
এ ঘটনায় পৌরসভার বাসিন্দা বিষু সরকার সোমবার (৩মার্চ) রাতে বাদী হয়ে স্থানীয় চালিনগর গ্রামের অন্তত ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪।
মামলা সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার (৩মার্চ) দুপুর ৩টায় বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের ভ্যান চালক রিয়াজ মোল্লা রড নিয়ে বোয়ালমারী বাজারে আসার সময় পৌরসভার সামনে দাঁড়িয়ে থাকা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২৪) এর মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগে। এসময় ভ্যান চালক রিয়াজ ও দুই যুবকের তর্কাতর্কি হয়। কথাকাটা কাটির এক পর্যায় পৌরশহরের পুকুর পাড়ের বাসিন্দা পল্লব ও বিজয় ভ্যান চালককে আঘাত করে।
তার কিছুক্ষণ পরে বিকেল ৪টায় ভ্যান চালক রিয়াজ তার চালিনগর গ্রাম থেকে ১৫-২০ জন একত্রিত হয়ে পৌরশহরের কৃষি ব্যাংকের সামনে এসে জড়ো হয়। পরে বিজয়, ও পল্লবকে ধরে আনতে গেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ওবায়দুর সহ পৌরসভার বাসিন্দা নারী পুরুষ মিলিয়ে ১০/১২ জন আহত হয়। এসময় দু’গ্রুপের লোকজন আহত হয়। মঙ্গল সরকার (৬৫), ও ওবায়দুর শেখ গুরুতর আহত হয়। তাদের দু’জনকে স্থানীয় বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারন চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে মঙ্গল সরকার মারাত্মক আহত হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!