1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

এসএম রুবেল, বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৯৩ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদককারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (২ মার্চ) ভোররাতে সাহরি খাওয়ার আগে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে পৌর সদরের দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের চিহ্নিত মাদককারবারি মাহফুজুর রহমান (৪০), একই এলাকার গাঁজার কারবারি রিপন শেখ (৩৯), ইয়াবা কারবারি তুষার মাতবর (২৫) ও কবির শেখ (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুরের বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে সাহরি খাওয়ার সময় তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের মাহফুজুর রহমানের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার এসআই দেওয়ান শামীম খান বাদী হয়ে সোমবার (৩ মার্চ) দুপুরে থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, বোয়ালমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। আজ বিকেলে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এলাকা মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!