1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বোয়ালমারীতে সরকারি গাছ কেটে নিলেন আ. লীগ নেতা

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ ওয়ালিউর রহমানের বিরুদ্ধে এলজিইডি রাস্তার পাশ থেকে প্রায় দেড়লাখ টাকা সমমূল্যের মেহেগুনী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (১মার্চ) উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের বাসিন্দা রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ ওয়ালউর রহমান টোংরাইল কালিনগর সড়কের পাশ থেকে এলজিইডির প্রায় দেড়লাখ টাকার মেহেগুনী গাছ কেটে নিয়েছে। স্থানীয়দের মধ্যমে জানা গেছে প্রায় ১ লাখ টাকার গাছ বিক্রি করে দিয়েছে। বাকি ৫০ হাজার টাকা সমমূল্যের গাছ নিজের বাড়ির ফার্ণিচার বানাতে বাড়ির সামনে স্তুপ করে রেখেছে। এলজিইডি রাস্তার পাশ থেকে গাছ গুলো কেটে গাছের গোড়ায় খড়কুটোর দিয়ে ঢেকে রেখেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, সৈয়দ ওয়ালিউর রহমান ও তাদের পরিবার আওয়ামী লীগের আমলে সরকারি রাস্তার পাশ থেকে এলজিইডির লাগানো লাখ লাখ টাকার গাছ কেটে বিক্রি করেছে। এতদিন তার ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। এবার আওয়ামীলীগের সরকার পতনের পরেও তিনি কোন বলে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে।

এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।সৈয়দ ওয়ালিউর রহমান দাবী করেন ওই গাছ তার লাগানো। তবে ওই গাছ সরকারি হয়ে গিয়েছে। আমার লাগানো বিধায় গাছ গুলো কেটে নিয়েছি। তবে এ গাছ কাটার বিষয়ে আমি এ্যসিল্যান্ড অফিসে আবেদন করেছি। তবে তারা এখনো অনুমতি দেয়নি। শনিবার সরকারি অফিস বন্ধ থাকার কারণে তড়িঘড়ি করে গাছ গুলো কেটে ফেলেছি। এটা আমার ভূল হয়েছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন।

ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউর রহমানের ছেলে সৈয়দ ফজলুর রহমান বলেন, “এভাবে গাছ গুলো কাটা আমাদের ভূল হয়ে গেছে। আর তা না হলে আপনি এভাবে আমাদের বাড়ি আসতেন না। আমরা গাছ গুলো নিজেদের কাজে ব্যবহার করবো। ভাই আমাদের সম্মান আছে এ নিয়ে আপনি নিউজ-টিউজ করেননা।এলজিইডি প্রকৌশলী পূর্ণেন্দু সাহা বলেন, সরকারি অর্থায়ণে এলজিইডি রাস্তার সৌন্দর্য বর্ধণে রাস্তার পাশে নানা প্রজাতের কাঠ ও ফলজ গাছ রোপণ করা হয়। সেটার দেখা শোনা করবে স্থানীয় লোকজন। তবে গাছ কাটার বিষয়টা আমি ইউএনও স্যারকে জানিয়েছি। গাছ যারা কেটেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, এই গাছ বন বিভাগের না। সম্ভবত এলজিইডির গালানো গাছ। উপজেলা থেকে লোক পাঠানো হয়েছে। লোকেশান দিন আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!