1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

সদরপুরে পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ

মো: রোকনুজ্জামান, সদরপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৩ Time View

ফরিদপুরের সদরপুরে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে এক যুবকের লাশ ভেসে ওঠে। এ নিয়ে হইচই পড়ে যায় ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি গ্রামের সাবেক মেম্বার সামাদ মোল্যা বাড়ির পাশে একটি পুকুরে যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। যুবকের লাশ নিয়ে এলাকায় বিভিন্ন রহস্য বিরাজ করছে।
লাশের খবর সদরপুর থানা পুলিশ সংবাদ পেলে ঘটনাস্থলে গেলে ওই পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি এখন থানা পুলিশ।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করেছি । এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারিনি। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!