1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার না: শাহাজাদা মিয়া

মো: রোকনুজ্জামান, সদরপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮০ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, গনতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি, তারা ভুল বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার কোনো দেশ স্বাধীন হয় না।

শনিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের শাখাওয়াত হোসেন খানের পরিচালনায় লায়ন্স ক্লাব অফ ঢাকা অপরাজিতা গার্ডেন আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চশমা ও ওষধ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাদা মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনূস সাহেব আপনি ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। গত ১৭ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত, তারা ভোটের অধিকার চায়, জনগণ যেন ভোট দিতে পারে।

সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল, খন্দকার মনিরুজ্জামান, বাবুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!