1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘শহীদ জিয়া যেখান দিয়ে যেতেন, সেখানেই সোনা ফলাতেন’ : শহিদুল ইসলাম বাবুল

ভাঙ্গা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৯ Time View

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমাদের শহীদ জিয়া যেখান দিয়ে যেতেন সেখানেই সোনা ফলাতেন। তার থেকেই আমাদের শিক্ষা নেওয়া। আমরা সেই নেতার দল করি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ফরিদপুর-৪ আসনে আমি সোনা ফলাব।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোকে বেছে নেননি। আপসকেও বেছে নেননি, বেছে নিয়েছিলেন মৃত্যুকে। যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় না, সেই আদর্শকে বুকে ধারণ করে কর্মীদের নিয়েই আমরা চলতে চাই।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রথম কর্মীদের সঙ্গে সমাবেশ করতে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনকে আমি বিএনপির দুর্গ বানাব। প্রয়োজনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাব। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি, পরাজয় শিখিনি। জনগণের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!