1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎

বোয়ালমারীতে কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

এস এম রুবেল, বোয়ালমারী প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৭ Time View
ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছরের কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী শফিকুল শেখ নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।
মামলা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাচা বাড়ি যাওয়ার সময় তার মুখ চেপে তুলে নিয়ে যায় শফিকুল ও তার সহযোগী। পরে গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া একটি কুলবরই বাগানে নিয়ে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দু’জনের নামে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং ১৩। ধর্ষণ মামলার আসামী শফিকুল শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিজান শেখের ছেলে। তার সহযোগী ছিলেন গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে রুহুল আমীন মোল্যা (১৮)।
বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে থানায় ধর্ষণ মামলা হয়।মামলার প্রধান আসামীকে ওই রাতেই গ্রেফতার করা হয়েছে। আসামীকে শনিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!