1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০০ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম পরিবহনের একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ২ চালকসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার পর উভয়পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, সকালে প্রচণ্ড কুয়াশা চারপাশে ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিল না। যার কারণে দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!