1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জাকের পার্টির ইসলামী সম্মেলন

মোঃ রোকনুজ্জামান
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০৯ Time View

বিশ্বওলী হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ হাসমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে চার দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন শেষ হয়েছে।
গত (৮ ফেব্রুয়ারি) শনিবার বাদ ফজর ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে কয়েক লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস লঞ্চ ট্রলার সহ অন্যান্য যানবাহনে কাফেলা করে এসে সম্মেলনে অংশগ্রহণ করে।
চার দিনের এ সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি, কুরআন তেলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, জেকের-আসকার ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে সম্মেলনের কর্মসূচি শেষ হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক, মুফতি শরিফুল ইসলাম সাইফী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!