1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

সদরপুরে ১১ মাস পর হত্যা মামলার আসামি জিৎ সাহা গ্রেফতার

মোঃ রোকনুজ্জামান, সদরপুর
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯৮ Time View

ফরিদপুরের সদরপুরে ১১ মাস পর হত্যা মামলার আসামি জিৎ সাহাকে গ্রেফতার করেছে। সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামীর নাম জিৎ সাহা। উপজেলার সাড়েসাতরশি গ্রামের জগদীশ সাহার পুত্র।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলে চাপা দেন শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ নিয়ে শেখ রহিমউদ্দিনের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৮ মার্চ ২০২৪ইং সদরপুর থানায় একটি সড়ক পরিবহন আইন-২০১৮ আইনে হত্যা মামলা দায়ের করেন। ওই সময় থেকে পলাতক ছিলেন জিৎ সাহা।
মামলার বাদী শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিৎ সাহা (১৮) নামের একজন মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর দিয়ে উঠায় দিয়ে আমার বাবাকে হত্যা করে । ওই সময়েই আমি সদরপুর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের প্রায় ১১মাস পর আসামি জিৎ সাহাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ । আমি আমার বাবার হত্যার বিচার চাই।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন বলেন. সড়ক পরিবহন আইন-২০১৮ মামলার পলাতক আসামীকে গতকাল সন্ধ্যায় সদরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে পেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!