1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভেঙ্গে দিলো বিক্ষুব্ধ ছাত্র জনতা

এস এম রুবেল
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৪ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরশহরের প্রাণ কেন্দ্রে চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এস্কেভেটর দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার চৌরাস্তার পাশে অবৈধভাবে দখল করে দোকান ঘর উত্তোলন করা হয়েছিল। সে দোকানপাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছদ করে ফাঁকা করেন। পরে ২০১০ সালের দিকে আওয়ামী লীগের আমলে ওই ফাঁকা জায়গা বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ তৈরী করে সংরক্ষণ করেন। চারপাশ লোহার ডিজাইন দিয়ে ঘেরা হয়। ওই স্থানে বিভিন্ন ধরণের কালচারাল প্রোগ্রাম করাতেও দেখা গিয়েছে।
ঘটনা স্থলে সাধারন জনতা উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় গিয়ে দেশটাকে তাদের পরিবার কেন্দ্রিক বানিয়ে ফেলেছিল। সরকারি ভাবে ভালো প্রতিষ্ঠান বা কোন স্থাপনা গড়ে তুললেই হয় বাপ, না হয় মা অথবা ভাই বোন ছেলে মেয়ের নামে নাম করণ করেন। এই দেশ যেন শুধু তাদের ( শেখ হাসিনাদের)। তাই আমরা অপ্রোয়জনীয় নাম বা স্থাপনা ভেঙে দিবো। আমাদের দাবী ওই ফাঁকা স্থানে সরকার প্রয়োজনীয় কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাক। এসময় অনেকে আবার বলেছে শেখ পরিবারের কোন কিছু আমরা আস্ত রাখবো না। সব ভেঙে গুড়িয়ে দিব। বোয়ালমারী থানার ওসি গোলাম রসূলের কাছে ফোন করে কারা স্মৃতিস্তম্ভ ভেঙেছে বা অন্য কোন প্রতিষ্ঠানে হামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কারা ভেঙেছে আপনি গিয়ে দেখে আসেন? এই বলে ফোন কেটে দেন। আবার তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভড করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শুনেছি বিক্ষুব্ধ জনতা চৌরাস্তার স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আর কি বলার আছে। আপনারাই না ভালো জানেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!