1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনালে কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ক্রিকেট দল

মো : রোকনুজ্জামান
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭২ Time View

বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনাল পর্বে বিজয়ী হয়েছে চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ক্রিকেট দল।

সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকেল ৩টায় মেগা ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা পরিচালক ওয়াসা ঢাকা।
বাবুরচরের বেসরকারি প্রতিষ্ঠান অগ্রযাত্রা ওয়েলফেয়ার এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাখাওয়াত হোসেন খান।
আজ শনিবার অনুষ্ঠিত মেগা ক্রিকেট ফাইনালে নগরকান্দা ক্রিকেট একাডেমী দলকে হারিয়ে কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ক্রিকেট দল বিজয় লাভ করে।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিগ্রেডিয়ার মোঃ কাড়াল নাসির উদ্দীন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন। এছাড়াও সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, এ্যাড মাহবুব রহমান দুলাল, বিএনপি নেতা মোখলেছুর রহমান খান,খান এন্টারপ্রাইজের সত্তাধারী ওবায়দুর খান, জামায়েত নেতা মোঃ মোতালেব মিয়া, বাবুল মুন্সি, মিন্টু মিয়া, আঃ বর মেম্বার প্রমুখগন উপস্থিত ছিলেন।

ছবিঃ সদরপুরের বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনাল পর্বের জাতীয় পতাকা উত্তোলন শেষে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!