1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদরপুরে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই

সদরপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪১৮ Time View

ফরিদপুরের সদরপুর থানা পুলিশের হাত থেকে এক আসামী ছিনতাই এর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামী ছিনতাইয়ের সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল মোড় এলাকা থেকে তাকে পুলিশ আটক করে। আটককৃতর নাম ফারুক হোসেন বাকু। সে আটরশি এলাকার সাড়ে সাতরশি গ্রামে মৃত মানিক মল্লিকের পুত্র।

সদরপুর থানা পুলিশের ভাষ্য, আটরশি উরস শরীফ কে কেন্দ্র করে সম্প্রতি আটরশি এলাকায় ফারুক হোসেন বাকু পাশ্ববর্তী ভাঙ্গা থানার দুর্বৃত্তকারী লোকজন নিয়ে প্রতিনিয়ত মহরা দিয়ে নিজের শক্তি জোগান দেওয়ার জন্য।
পুলিশ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাকু কে বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এসআই মোঃ রাছেল শেখ থানায় নিয়ে আসে।

বাকু কে আটকের পর থেকে তাকে মুক্ত করতে তাকে সদরপুর উপজেলা স্থানীয় বিএনপির’র নেতৃত্বের একটি অংশ থানায় ছুটে আসেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিএনপি নেতাদের দাবী তারা পুলিশের হাত থেকে ছিনতাই কাজে জড়িত নয়।

রাত সাড়ে ৭টার দিকে কাকতালীয় ভাবে আটককৃত বাকু অসুস্থ্যতার কথা জানালে স্থানীয় বিএনপির ওই অংশ তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করেন। ওই সময় থানার এসআই হাদীউজ্জামান ও সঙ্গীয় কনষ্টেবল দিয়ে বাকু কে চিকিৎসার জন্য রাত ৮টার দিকে সদরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইদুল হাসান শাওন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। হাসপাতালে রেজিষ্ট্রেশনে ৩১৯/১৪ দেখা যায়।

এ ব্যপারে এসআই হাদীউজ্জামান বলেন, আমি ও একজন কনষ্টেবল ছিলাম। বাকুর প্রায় বিশ পচিশ জন লোক ছিলো। হাসপাতাল থেকে বের হলেই বাকুর লোকজন পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, পুলিশের নিকট থেকে আটকৃত ফারুক হোসেন বাকু কে যারা ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং তাকে আটক করতে থানা পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!