1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪০৮ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-নছিমন ধাক্কায় নছিমন চালক নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষে বোয়ালমারী উপজেলার চতুল মুন্সিবাড়ি শহিদ শেখের দোকানের সামনে রেলগেট (অরক্ষিত রেলক্রসিং) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিফাত (২০) নামে এক রাজমিস্ত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু শেখের ছেলে। তার সায়মা (৩) নামে একটি প্রতিবন্ধী মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নসিমন চালক সুজন শেখসহ একজন রাজমিস্ত্রী বোয়ালমারী থেকে রড সিমেন্ট বোঝাইকৃত নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে চতুল মুন্সীবাড়ি শহিদ শেখের দোকানের সামনে রেলক্রসিং পার হওয়ার সময় নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ডান পায়ের পাতা ছিন্ন হয়ে মারাত্মক আহত সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল বাজার এলাকায় পৌঁছালে সুজন মারা যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.তারিকুল ইসলাম নাদিম জানান, ট্রেন দূর্ঘটনার সুজন নামে একজন আহত রোগি এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি পথেই মারা গেছেন। রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে নিহত সুজন শেখের বাড়িতে এসে সুরতহাল করা হয়েছে। এতে দেখা গেছে ডান পায়ের পাতা বিচ্ছিন্ন ও বাম পা ও ডান হাত ভেঙে গিয়েছে। পরিবারের প্রকার অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!