1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুসলিম উম্মাহর শান্তি কামনায় চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত

রোকনুজ্জামান
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৩ Time View

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্র পাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী ২০২৫।
বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদযাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত আলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নকশা,আখইয়ার,আবদাল,আওতাদদের হুজুরে সওয়াব পৌছানো হয়।
এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করা হয়। এদিনে কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগনিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রান মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্র পুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে অনুষ্ঠিত ওরছ আগের দিন থেকেই দূর- দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন।
মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির – আজকার ও শরীয়ত -তরিকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়াইসি আখেরি মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!