1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় চিকিৎসকের বাড়িতে চুরি ধরা পড়ার ভয়ে কেয়ারটেকারকে হত্যা, গ্রেফতার ৩

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৪৮ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে এক চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধারের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। । প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, কেয়ারটেকার আব্দুল ওহাব মাতুব্বর (৬৮) হত্যার ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সন্দেহজনক ভাবে আলামিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

এসময় তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওহাব মাতুব্বরকে হত্যার কথা স্বীকার করে সে। তার দেয়া তথ্যমতে অন্যান্য এলাকা থেকে আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, বাসায় চুরি করেত গিয়ে কেয়ারটেকার চোরদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্জাসাবাদে স্বীকার করেছেন। নিহত ওহাব মাতুব্বর দীর্ঘদিন প্রবাসী ছিলেন। অবিবাহিত থাকায় বৃদ্ধ বয়সে তার সাথে তেমন কারও যোগাযোগ ছিল না। আসামিদের দেওয়া তথ্যমতে ওহাব মিয়াকে ১ জানুয়ারি ভোরে হত্যা করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৮ জানুয়ারি) রাতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। বাড়ির মালিক জামাল উদ্দিন মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। তার দুই মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই ওহাব মিয়াই একাই ওই বাড়িতে বসবাস করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!