1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সকল প্রস্তুতি শেষ আশেকান ও জাকেরানদের মিলনের অপেক্ষায় চন্দ্রপাড়া পাক দরবার শরীফ

রোকনুজ্জামান
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৫ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরস শরীফের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আশেকান ও জাকেরানদের মিলনের অপেক্ষায় রয়েছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। আগামী ১৫ জানুয়ারি ৪২তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ন্যায় এ বছরও দরবার শরীফে লাখ লাখ আশেকান, জাকেরান ও মুরিদানরা সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। তাদের থাকা-খাওয়া, চিকিৎসা ও অজু-গোসলসহ নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়োজিত থাকবে দরবার শরীফের স্বেচ্ছাসেবক। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার বাহিনী প্রস্তুত আছে বলে জানান দরবার শরীফ কর্তৃপক্ষ।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ ভক্তের পদচারণায় মুখরিত হবে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। আল্লাহর নৈকট্য লাভের আশায় এক দিনব্যাপী চলবে রাতভর ইবাদত-বন্দেগি। চন্দ্রপাড়া দরবারের মুখপাত্র মো. মাহাবুব রহমান বলেন, ‘ওরস উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ বছর আগের তুলনায় আরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। এরই মধ্যে ওরসের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!