1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

সদরপুরে অবৈধভাবে মধ্যরাতে কৃষি জমির মাটি লুট, আটক ১২ড্রাম ট্রাকসহ চালক

রোকনুজ্জামান
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪২৫ Time View

মধ্যরাতে কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে সদরপুর স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১২টি ড্রাম ট্রাক জব্দ সহ ১২জন চালক কে আটক করা হয়েছে। রবিবার মধ্যরাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর, আকোটেরচর ও চরনাছিরপুর সড়ক ওই ট্রাকগুলো আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করেন কৃষ্ণপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবুল বাশার চোকদার।মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আটককৃতদের ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে থানা পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, সুত্রে জানা যায়, রাত ১১টার পর থেকেই শুরু হয় ফসলী জমি খনন করে মাটি লুটে নেওয়ার কাজ। সরকারি বা ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষেতে মাটি খননযন্ত্র (ভেকু) বসিয়ে কেটে নেন মাটি খেকোরা। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ক্ষতিগ্রস্থ হয়ে স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছিলেন তারা। সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব হোসেন জানান, সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে রাতে ফসলি জমি থেকে গভীর করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিলো। এ ঘটনায় পুলিশ তাদের চালক ও মাটি বহনের ড্রামট্রাক জব্দ কে ছে। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর আটকের চেষ্ঠাও চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের ফরিদপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, অপরাধ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!