1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে বিএনপির দু’পক্ষের মধ্যে তিন ঘন্টা ব্যাপি সংঘর্ষ

হুসাইন আহমদ কবির
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১০৮৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ -এর সমর্থকদের মধ্যে তিন ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয়েছে । শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে সংঘর্ষ চলে রাত ৯ টা পর্যন্ত। উপজেলার চৌরঙ্গ মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল। তিনি জানান, মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে আসছিল।
তিনি আরো জানান, আজ শুক্রবার রাতে উপজেলার স্থানীয় চৌরঙ্গী মেড়ে পোস্টার লাগানো নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। তবে পুলিশ আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ হতাহতের সংখ্যা জানা যায় নাই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!