1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আ.লীগ ক্ষমতাকে ত্যাগের নয় ভোগের মনে করেছিল

সোহেল রানা
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫১৬ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের নয় বরং ভোগের বিষয় মনে করেছিল।

কিন্তু ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের বিষয়বস্তু বলে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষণদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামনুল হক বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায় লাখ লাখ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুবসমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন এক ধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের নয়। তা হবে দেওয়ার রাজনীতি, নেওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই।

ইসলামী মহা-সম্মেলনটিতে হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন – ঢাকা নগর মাদরাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, চর কমলাপুর মাদরাসার মুহতামিম আল্লামা হেলালুদ্দিন, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, খেলাফত যুব মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, খেলাফত ছাত্র মজলিসের পশ্চিম জেলা শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, খেলাফত যুব মজলিসের মজলিসে আমেলা সদস্য হাফেজ মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবির উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!