1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত

বোয়ালমারীতে একটি গ্রামে শুধু একটি বাড়ি

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৯ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি ব্যতিক্রমী গ্রামের খোঁজ পাওয়া গেছে। যে গ্রামটি একটি বাড়ি নিয়ে গঠিত। গ্রামটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর নামে পরিচিত । সবাই গ্রামটাকে বেষ্টপুর বলে ডাকে। এই গ্রাম নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই। সরেজমিন গিয়ে জানা যায়, গ্রামটি রয়েছে কয়েকটি পরিবার নিয়ে গঠিত। পরিবারের ৩১ জন সদস্য নিয়ে কয়েকটি পরিবার। তাদের ব্যবহার এর জন্য বসতঘর, গরুর জন্য রয়েছে গোয়ালঘর,রান্না ঘর,টয়লেট ও নিত্য প্রয়োজন জন্য কিছু জিনিস এছাড়াও বাড়িতে কিছু গাছগাছালি দেখা মিললো। বিষ্ণুপুর গ্রামের গ্রামের দক্ষিণ দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর এবং উত্তরে বোয়ালমারীর টোংরাইল গ্রামের অবস্থান। খোঁজ নিয়ে আরো জানা যায়, প্রায় ৬৩ শতাংশ জায়গায় বিষ্ণুপুর গ্রামটি অবস্থিত। গ্রামের চারদিকে ফসলি জমি, ও কাদামাটিতে পরিবেষ্টিত থাকে বর্ষা মৌসুমে । খালি পায়ে কাদামাটি ও পানি পেরিয়ে কোনো রকমে ঢুকতে হয় রাস্তাবিহীন ও উন্নয়নবঞ্চিত এই গ্রামে। বছরের ছয় মাস পানি, ছয় মাস ফসলি জমির ভেতর দিয়েই চলাচল করতে হয় গ্রামটির বাসিন্দাদের। বোয়ালমারী উপজেলা সদর থেকে প্রায় ১২-১৫ কিলোমিটার দূরে অবস্থিত রূপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামটি। আনোয়ার বেগম নামে এক বৃদ্ধা জানান, আধুনিক যুগেও আমাদের গ্রাম অবহেলিত বিদ্যুৎ থাকলেও নেই যাতায়াত ব্যবস্থা,স্কুল, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান। সরকারের কাছে দাবি আমাদের চাহিদা গুলো পুরনের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!