1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত

মানবতার “মাহাবুব বাবু”

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৯ Time View

সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কিছু মানুষ আছেন যাঁরা গড়ে উঠেন সমাজের প্রয়োজনেই। কাজ করেন সমাজ বিনির্মাণের জন্য। কিন্তু কিছু মানুষ এই সমাজের ফেরিওয়ালা হিসেবে কাজ করেন, তবে তা নীরবে নিভৃতে। এমনই একজন মানুষ মো. মাহাবুব বাবু। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাঁর মূল উদ্দেশ্য। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া তেমনই একজন মানুষ তিনি। কখনও মাদরাসার এতিমদের পাশে কখনও কোন দরিদ্র মানুষের ঘরে আবার কখনও রক্তের ব্যাগ নিয়ে মমুর্ষ রোগীর পাশে। প্রতিদিন এমন কোন না কোন ভাল কাজ করা তার নিত্যদিনের অভ্যাস।
মো. মাহাবুব বাবু নিজ উপজেলা মুকসুদপুর এবং পার্শ্ববর্তী এলাকার অসহায়, দরিদ্রদের জন্য মানবতার হাত প্রসারিত করেন। তিনি এ পর্যন্ত প্রায় ৭ হাজার ব্যাগের উপর রক্তের জোগাড় করে দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে তার শরীর থেকে তিনি এ পর্যন্ত ৩০ বার রক্ত দিয়েছেন।

মাহাবুব বাবুর অক্লান্ত পরিশ্রমে দিনদিন ব্যাপক সাড়া ফেলেছে এবং সুনাম অর্জন করেছে।
মানবতার সেবায় নিয়োজিত দীর্ঘ এ সময়ে তিনি প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সাহায্য, অসহায় অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদার ব্যবস্থা, পাখিদের নীড়ের ব্যবস্থা, অসুস্থ গোড়ার সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন, শীতবস্ত্র বিতরণ, মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা ও খোঁজখবর নেয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন মাহাবুব বাবু। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন বন্ধে করণীয় সম্পর্কে সভা সেমিনারেরও আয়োজন করেন। অসহায় মানুষের পাশে যে কোন বিপদে আপদে মানুষের সেবা দিয়ে যাচ্ছে মাহাবুব বাবু । বিশেষ করে দেশ জুড়ে যখন করোনা মহামারী ছিলো তখন নিজ খরচে বিনামূল্যে শতশত অসহায় মানুষকে দিনরাত অক্সিজেন সেবা দিয়েছেন। খাদ্য সামগ্রীও মাস্ক বিতরণ করেছেন। অক্সিজেন দিতে গিয়ে তিনি নিজের করোনা আক্রান্ত হয়ে প্রায় ১২দিন যাবৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। এবং

প্রতিটি শীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ প্রতিবন্ধী মানুষের জন্য হুইলচেয়ার ও অসহায় মেধাবী ছাত্র ছাত্রী দের বই বিতরণ করে থাকেন।
এতবার রক্ত দিয়েছেন শরীলে কোন সমস্যা মনে হয়নি এমন প্রশ্নের জবাবে মাহাবুব বাবু বলেন, মানুষ মানুষের জন্য এ কথা মাথায় রেখে মানবতার সেবায় এগিয়ে এসিছি । রক্ত দেওয়া শরীরের জন্য কোন ক্ষতিকর দিক নয় রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ব্রোন ম্যারো প্রতিদিন ২০০ বিলিয়ন নতুন রক্ত কোষ তৈরি করে। এছাড়া আজকে অন্যের বিপদে রক্তদান করতে এগিয়ে আসলে কালকে নিজের বিপদেও রক্ত পাওয়া যাবে।
এ বিষয়গুলো জনগণের মধ্যে প্রচার করে সবাইকে রক্তদানে উৎসাহিত করা হয় এবং সংগ্রহে সহযোগিতা করে হাজারো মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অন্যতম কাজ।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে, মাহাবুব বাবু বলেন, মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহ ছাড়াও বৈশ্বিক যে দুর্যোগগুলো হয় এদেশে সেখানেও ক্ষতিগ্রস্ত, অসহায়, নিম্নবিত্ত মানুষদের পাশে আমি দাড়াই। তাছাড়া
আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলতে গেলে দলমত নির্বিশেষে আগামীদিনে এই উপজেলারসহ প্রতিটি মহামারি থেকে শুরু করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে থাকা আপাতত আমার লক্ষ আর মানুষ যেনো কোন চাওয়া থেকে আমার কাছে থেকে বঞ্চিত না হয় সেটাই আমার প্রত্যাশা।
কষ্ট করে মানবতার কাজ করেন কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামিক আদর্শ, মানবতার প্রতি দায়বদ্ধতা আর ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে এ সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছি।
এ প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মী কাজী ওহিদ বলেন, মানবিক কাজের প্রতি দায়বদ্ধতা থেকে মাহাবুব বাবু এ সমাজসেবামূলক কাজ নি:সন্দেহে প্রশংসার দাবিদার। তার এ কাজ অনুপ্রেরণা জোগাবে প্রজন্ম থেকে প্রজন্মে।
মাহাবুব বাবু মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর গ্রামের মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি “মুকসুদপুর ক্লাব,গোপালগঞ্জ” এর প্রতিষ্ঠাতা সভাপতি।

“মুকসুদপুর ক্লাব,গোপালগঞ্জ” এর সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, মুকসুদপুর ক্লাবের প্রত্যেক সদস্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জ অসহায় শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। বায়ু দূষণ রোধে এবং অক্সিজেনের মাত্রা বাড়াতে গোপালগঞ্জসহ মুকসুদপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মাঝে ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে চলছে। সেই সাথে বিনামূল্যে রক্ত পরিক্ষা করে আসছে, পরিচ্ছন্ন জেলা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন। ধর্মান্ধ ও দেশ বিরোধী সচেতনতা বৃদ্ধিসহ অসহায় মানুষকে আইনী সহায়তা,সন্তান বঞ্চিত পিতা-মাতাকে মানবিক সহায়তাসহ সব ধরনের ইতিবাচক সেবা প্রদান করে যাচ্ছেন মুকসুদপুর ক্লাব,গোপালগঞ্জ এর সদস্যরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!