1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

জাহাজে সাত খুনের ঘটনায় নিহত সবুজের বাড়িতে চলছে শোকের মাতম

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৮ Time View

চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে সাত খুনের ঘটনায় নিহত ফরিদপুরের সবুজ শেখের বাড়িতে চলছে মাতম। খবর পেয়ে নিহতদের বাড়িতে ভিড় করছেন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা, শোকে স্তব্ধ সবাই। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

সরেজমিনে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের জোয়াইর গ্রামে সবুজ শেখের বাড়িতে গিয়ে দেখা যায়, সবুজের বাড়িতে চলছে মাতম। তার বৃদ্ধ মা রাজিয়া বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তার সাথে কাদছেন পাড়া প্রতিবেশী আত্মীস্বজন।

রাজিয়া বেগম কাঁদছেন, তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা। কিন্তু কান্না থামছে না রাজিয়া বেগমের। কাঁদছেন আর বলছেন আমার বুকের মানিককে ফিরিয়ে দেও। দুই দিন আগে কথা হয়েছিল ওর মামাতো বোনের বিয়েতে বাড়িতে আসবে মামা কিবরিয়ার সাথে। আমার সবুজ আসছে কিন্তু লাশ হয়ে।
রাজিয়া বেগম বলেন, ‘আমি কীভাবে সইবো, আমার ছেলে ও আমার ভাই দুই জনেই এক সাথে চলে গেলো। আমার বুক যারা খালি করেছে, তাদের শাস্তি চাই।’

সবুজ শেখের বড় ভাই মিজানুর রহমান বলেন, ‘সোমবার বিকাল সাড়ে চার টার দিকে খবর পাই জাহাজে ডাকাতি হয়েছে। এরপর সবুজকে ফোন দেই কিন্তু ওর ফোন বন্ধ পাই, এরপর মামাকে ফোন দিয়ে দেখি তার ফোনও বন্ধ। পরে বিভিন্ন টিভিতে খবর দেখে রওনা দিই। হাসপাতালে গিয়ে আমার ভাই সবুজ ও মামা কিবরিয়া বিশ্বাসের মরদেহ শনাক্ত করি।’
তিনি আরও বলেন, ‘খুব নির্মমভাবে ওদের হত্যা করা হয়েছে। দুই মাস আগে সবুজকে জাহাজে চাকরি দেয় মামা। একই জাহাজে চাকরি করতো ওরা দুই জন। মামাতো বোনের বিয়েতে দুই জনের একসাথে বাড়িতে আসার কথা ছিল। এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।’

প্রতিবেশী সেফায়েত হোসেন বলেন, ‘এত অল্প বয়সে এভাবে সবুজকে চলে যেতে হবে আমরা মানতে পারছি না। সবুজ এখনও বিয়ে করেনি। চাকরি পেয়েছে, বিয়ে করবে, সংসারের হাল ধরবে কত স্বপ্ন ছিল। তার আগেই নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এ নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। ৬ ভাই ও ৪ বোনের মধ্যে সবুজ ছিল চতুর্থ।’

গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরিফ হোসেন বলেন, ‘সবুজ ও কিবরিয়ার মৃত্যুতে পুরো গ্রামে শোকের মাতম চলছে। আমরা তাদের এ মৃত্যু মেনে নিতে পারছি না। যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের দাবী জানাই। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে সরকারের দাঁড়ানোর আহবান জানাই।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত সবুজের মরদেহ এলাকায় এসে পৌঁছায়নি। জোয়াইর গ্রামের কবরস্থানে মামা কিবরিয়া ও ভাগ্নে সবুজের পাশাপাশি দাফন সম্পন্ন করা হবে। চলছে কবর খননের কাজ।

গত সোমবার সকালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে খুন হওয়া আরও ছয়জনের সঙ্গে উদ্ধার করা হয় সবুজের মরদেহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!