1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সম্পাদক পরিষদের সাধারণ সভায়, স্থানীয় সংবাদপত্রের মান উন্নয়নে ঐক্য মত প্রকাশ ও হায়দার খানকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮০ Time View

বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল তিনটায় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক আশিষ পোদ্দার বিমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক মো: কবিরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক খোলা চোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম রুবেল, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক আবুল হোসেন আজাদ, দৈনিক একদিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সঞ্জীব দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক মুরসিদ আলম লিটু শিকদার, দৈনিক ফাতেহাবাদ পত্রিকা নির্বাহী সম্পাদক মাহবুব পিয়াল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্রের মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সম্পাদকদের ভূমিকা রাখতে হবে। বৃহত্তর ফরিদপুরের স্থানীয় সম্পাদকগণ ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে। হলুদ সাংবাদিক প্রতিরোধ ও সংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করা সহায়ক হবে। সভায় সম্প্রতি দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক আবুল হোসেন আজাদকে জড়িয়ে দৈনিক নাগরিকদাবী পত্রিকার হায়দার খানে কূরুচীপূর্ণ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান সম্পাদক পরিষদ। এসময় হায়দার খানকে সম্পাদক পরিষদ থেকে সাময়িক ভাবে অব্যহতি প্রদান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বেশকিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহন করা হয়। যা সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক বিজ্ঞপ্তি আকারে পরবর্তীতে সংশ্লিষ্টদের অবগত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!