1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ

সোহেল রানা
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭০ Time View

বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
কোন অপকৌশলে যেন দেশকে বিপদে ফেলতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশ আমাদের সকলের, দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের মুকসুদপুর হবে বিএনপির ঘাটি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে দেশের জন্য বিএনপির হয়ে কাজ করতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা আব্দুল হান্নান মুন্সী, জেলা কৃষকদলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, সদস্য সচিব বদরুজ্জামান, বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অনান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!