1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ভাঙ্গায় বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলনের পর জব্দ করা বালুর টেন্ডারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাউলিবেড়া ইউনিয়নের চরমুকডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে ভাঙ্গা উপজেলা প্রশাসন। সেই বালু প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রির জন্য মঙ্গলবার সকালে সময় নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে গত সোমবার (৯ ডিসেম্বর) থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। পরে মঙ্গলবার সকালে চরমুকডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুই পক্ষের লোকজন জড়ো হয়।

এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয়েছেন- কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের বাসিন্দা ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ান জমাদার (৩০), কাউসার হোসেন (৩০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদার (৫০)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহত রিয়ান জমাদার বলেন, ‘আমি মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় রিপন ও তার লোকজন আমাকে জোর করে মোটরসাইকেল থেকে নামায়। আমার সঙ্গে রিপনের লোকজনের ধস্তাধস্তি হয়। রিপন পিস্তল দিয়ে দুটি গুলি ছুড়ে আমাকে ভয় দেখিয়ে পাশের একটি ঘরে নিয়ে মারধর করে। এ সময় আমার সাথে থাকা আরো দুজনকে পিটিয়ে আহত করা হয়।

থানা সূত্রে জানা যায়, ৫ অগাস্টের পর আড়িয়াল খাঁ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে মাসখানেক আগে চরমুকডুবা গ্রামের বাসিন্দা মাইনুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রিপন ভাঙ্গা উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

অন্যদিকে, রিপনের গ্রেপ্তারের পর বালু উত্তোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক রবিউল জমাদার রনির বিরুদ্ধে। তবে এ বিষয়ে জানতে মাইনুল ইসলাম রিপনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেনি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য আমি চরমুকডুবা গ্রামে যাই। একই সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান বলেন, ‘সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলেই আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!