1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাশিয়ানীতে সাত দিনেও খোজ মেলেনি তামিমের

কাশিয়ানী সংবাদদাতা
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৯ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে তামিম মোল্যা (২০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পরও খোঁজ মেলেনি তার। সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন মা-বাবা। সন্তানকে জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছের পরিবার ও স্বজনরা।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন ওই যুবক। নিখোঁজ তামিম মোল্যা উপজেলার হাতিয়াড়া গ্রামের বদর মোল্লার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ তামিমের বাবা দুইদিন পর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রোজগারের জন্য ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন তামিম মোল্যা। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের বাবা।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, নিখোঁজের বাবা সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ভ্যানচালক তামিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!