1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

মাদক সেবনের সময় ২০ বহিরাগতকে কান ধরে উঠবস

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬৬ Time View

মাদক সেবনের সময় ২০ বহিরাগতকে আটক করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) প্রক্টরিয়াল বডি। পরে তাদের কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) জব্দ করা হয়। জানা যায়, রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়, নির্মাণাধীন কফি হাউজে গাঁজা সেবন করছিলেন তারা। এসময় মাদক নিয়ন্ত্রণের নিয়মিত অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের গঠিত কমিটি তাদেরকে আটক করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করলেও ১০ জন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দশজনকে কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেয়।
এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, চেষ্টা করছি ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখার। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুত বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মাদকমুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!