1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ইসলামী আন্দোলনের জেলা সম্মেলন: ভারতীয় আগ্রাসন ও সর্বত্র শরিয়া প্রতিষ্ঠার আহ্বান সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ: এমপি এস এম জিলানীর নির্দেশে বর্নি মাদ্রাসার জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত মধুখালীতে বিধবা বৃদ্ধার বসতভিটা উচ্ছেদের অভিযোগ, মীর আক্তার কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে তীব্র প্রতিবাদ টুঙ্গিপাড়ার বর্নি গ্রামে পানির নিচে মাদ্রাসা, থমকে গেছে ৩৬০ এতিম শিশুর স্বপ্ন আস-সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভিডিও ভাইরালের পর টুঙ্গিপাড়ায় ওয়ার্ড যুবদল নেতাকে সাময়িক অব্যাহতি কোটালীপাড়ায় সংস্কারের ১৫ দিনের মধ্যেই সড়কে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বোয়ালমারীতে চাচিকে হত্যায় ফাঁসির পলাতক আসামী ভাতিজা গ্রেফতার

এস এম রুবেল
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬২ Time View

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রী মনিরা বেগম (৩০) হত্যা মামলার পলাতক আসামী মো. ওবায়দুরকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬.১১.২৪) রাতে সদরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল।

জানা যায় উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটদী গ্রামের ওয়াহেদ মোল্যার ছেলে ওবায়দুর মোল্যা একই গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমকে ১৫ মার্চ ২০১৯ সালে হত্যা করে বাড়ির পাশে গম খেতের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ফেলে রাখে।
পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃত মনিরার ভাই মো. রবিউল মোল্যা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮।

স্থানীয় লোকজন জানান, মৃত মনিরা বেগমের স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুর মোল্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরলে এর জেরে ১৫ মার্চ ২০১৯ সালে মনিরা বেগমকে হত্যা করে বাড়ির পাশের গম খেতে ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ফেলে রাখে।

হত্যা মামলায় ওবায়দুর মোল্যা অপরাধী সনাক্ত হয়। এ মামলায় ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় মৃত্যুদন্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। পরে তিনি গত ৫ বছর পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ পলাতক আসমীকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, দীর্ঘ ৫ বছর যাবত ফাঁসির এ আসামী পলাতক ছিল। এ মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর ওয়ারেন্ট জারী হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তি খোঁজ পেয়ে সদরপুর থানা এলাকা থেকে ফাঁসির আসামী ওবায়দুরকে গ্রেফতার করা হয়। কড়া নিরাপত্তা জোরদার করে বুধবার (২৭.১১.২৪) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!