1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফরিদপুরের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৭৪ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে ভাঙন কবলিত দুটি ইউনিয়নের এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রথমে সদরপুর উপজেলার চর মানাইর এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তারা। এরপর দুপুরে আকোটেরচর এলাকা পরিদর্শন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পশ্চিম অঞ্চল জন ফরিদপুর এর প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা আজকে ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীতে ভাঙ্গন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। এইসব এলাকা পরিদর্শনে ভাঙ্গন কবলিত এলাকার খুব খারাপ অবস্থায় রয়েছে। এখন অতি দ্রুত এইসব এলাকা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে। আশা করছি তারা দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!