1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মিরান মাতুব্বর নিহত

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫১২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মিরান মাতুব্বর (৪৫) নিহত হয়েছে । বুধবার সকাল ১০টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিরান মাতুব্বর ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলা ৭১, দৈনিক আজকের সংবাদ পত্রিকায় কাজ করতেন ।

এব্যাপারে নিহতের ভাই সাঈম মাতুব্বর জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলগী ও নগরকান্দার চরদোসরদী ফিডার সড়কে মটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরান গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথম তাকে ভাঙ্গা হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় অটোরিকশার ১টি রড মিরান মাতুব্বরের পেটে ঢুকে কয়েকটি নাড়ী কেটে যায়। বুধবার ভোর থেকে ৫ ঘন্টা সময় ধরে তার অপারেশন করা হয়। সকাল ১০ টার দিকে সে মারা যায়। মিরান মাতুব্বরের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তার তিন মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে দূর্ঘটনায় মিরান মাতুব্বর নিহত হওয়ার সংবাদ পেয়ে অটোরিকশার মালিক আলগীর চরবালিয়া গ্রামের মোহাম্মদ মোল্লা ছেলে দুখোর মোল্লা পালিয়ে গেছে।

সাংবাদিক মিরান মাতুব্বর নিহত হওয়ার খবর শুনে ভাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকি জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!