1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

গোপালগঞ্জে দিদার হত্যা মামলা : ইউপি চেয়ারম্যানসহ আরও ৫ আ.লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ সংবাদদাতা
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৩৩ Time View

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান জাবেদ মোল্লাসহ ৫ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১০ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ মোল্লা, টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এস এম আল আমিন ও তাদের সহোদর সাদ্দাম শেখ এবং বিল্লাল শেখ।

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা বিভিন্ন স্থানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় চন্দ্রদিঘলীয়া, চর গোবরা ও গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে এদের গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আজ আদালতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গেল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী সন্তানসহ বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার পাটগাতী যাচ্ছিলেন। এ সময় গাড়ি বহরটি বিকেল ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালায়। এ সময় শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখে।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা এমপি নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!