1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ বালুর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

বিএনপির উর্বর ভূমি হবে গোপালগঞ্জ : সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৭৭ Time View

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ ( মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগন ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করবে। ছাত্র জনতার গণঅভুথ্যানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে। আমাদের সেই বিজয়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই। শনিবার (৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ প্রধান অতিথির বক্তব্যে এসবক কথা বলেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেজর (অব) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া, মুকসুদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!