1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বোয়ালমারীতে বীজ ও সার বিতরণ

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯৬ Time View

সরকারি প্রণোদনার আওতায় ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতনরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭.১১.২৪) সকালে উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

জানা যায়, ২০২৪-২৫ রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনা বাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নে ৬ হাজার ৭০০জন কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়া ২ হাজার জনকে গম, ৫০জনকে ভূট্টা, ৫০জনকে চীনাবাদাম, ১৩৫০জনকে মসুর, ৩০জনকে মুগ, ১২০০জনকে শীতকালীন পেয়াজ, ১০০জনকে খেসারী বীজ দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম রাশেদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রানী দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা নীপা মজুমদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!